তারিখঃ ২৭/০৩/২০২৫ইং

 

এতদ্বারা “বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন”-এর সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গঠনতন্ত্রের ধারাঃ ৬ অনুসারে গত ১৩ই মার্চ ২০২৫ইং তারিখে প্রকাশিত “কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬”-এর নির্বাচনী বিজ্ঞপ্তি (তফসিল) মোতাবেক গত ২৪শে মার্চ, ২০২৫ইং তারিখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রকাশিত প্রার্থীর তালিকার পরিপ্রেক্ষিতে আপিল ও শুনানীর জন্য নির্ধারিত সময়ের মধ্যে (২৫শে মার্চ, ২০২৫ইং) কোন আবেদনপত্র জমা হয়নি বিধায়, কার্যনির্বাহী পরিষদের সর্বমোট ১৭টি পদের জন্য নিম্নোক্ত চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করো হলো। উক্ত চূড়ান্ত প্রার্থীর তালিকায় অন্তর্ভূক্ত প্রার্থীগণই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। (বিজ্ঞপ্তি সংযুক্ত)

 

নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্বাচনী বিজ্ঞপ্তি (তফসিল) মোতাবেক চলমান থাকবে।

ধন্যবাদান্তে,

 

নৌ প্রকৌশলী মোঃ মেহেরুল করিম
চেয়ারম্যান
নির্বাচন সাব-কমিটি
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন

চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি