ভোটারদের অনলাইন রেজিস্ট্রশন প্রসঙ্গে বিজ্ঞপ্তি;
তারিখঃ ১২/০৪/২০২৫ইং
এতদ্বারা বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (BMMOA)-এর কার্যনির্বাহী পরিবষদ নির্বাচন ২০২৫-২০২৬ এর সকল ভোটারগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন সাব-কমিটি কর্তৃক গত ১৩/০৩/২০২৫ইং তারিখে প্রকাশিত নির্বাচনী বিজ্ঞপ্তি (তফসিল) মোতাবেক ভোট গ্রহণের তারিখ যথাক্রমে ১৪, ১৫ এবং ১৬ এপ্রিল’ ২০২৫ইং তারিখের পরিবর্তে আগামী ০৭, ০৮, ০৯ এবং ১০ মে’ ২০২৫ইং তারিখে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা গত ০৯/০৪/২০২৫ইং তারিখে শ্রম অধিদপ্তর বরাবর প্রেরিত পত্রের মাধ্যমে সকলকে অবহিত করা হয়েছে।
এসোসিয়েশন-এর গঠনতন্ত্রের ধারা ৬.৪-এ “দেশে-বিদেশে অবস্থানরত জাহাজ এবং কিনারায় চাকুরীরত সদস্যদের ভোটদানের সুযোগ রাখিতে হইবে” উল্লেখ রয়েছে। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট প্রদান করতে হলে প্রত্যেক ভোটারকে অবশ্যই তার নিজ নিজ ইমেইল আইডি এবং/অথবা মোবাইল নাম্বারের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
অতএব ভোটারদের প্রতি নির্বাচন সাব-কমিটির WhatsApp +8801332-523471 নাম্বার অথবা ই-মেইল: bmmoaec@2025ec.com এর মাধ্যমে নিম্নলিখিত তথ্যগুলো অবশ্যই আগামী ২৪/০৪/২০২৫ইং তারিখের মধ্যে প্রদানের জন্য অনুরোধ করা হলো।
1. CDC No:
2. Email Address:
3. Mobile Number:
ইতোপূর্বে যেসকল ভোটার উল্লেখিত তথ্যগুলো প্রদান করেছেন, তারা পুনরায় প্রদান না করলেও চলবে। তারপরও, পূর্বে প্রেরণকৃত তথ্যের সাথে মিল রয়েছে কিনা তা যাচাই করে দেখার সুবিধার্থে পুনরায় প্রেরণ করতে পারেন।
একটি সুষ্ঠু, সুন্দর, সকলের অংশগ্রহণমূলক এবং এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সম্পন্ন করার নিমিত্তে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
নৌ প্রকৌশলী মোঃ মেহেরুল করিম
চেয়ারম্যান
নির্বাচন সাব-কমিটি
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন
