মনোনয়ন প্রার্থীর তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি

তারিখঃ ২২/০৩/২০২৫ইং

এতদ্বারা “বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন”-এর সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গঠনতন্ত্রের ধারাঃ ৬ মোতাবেক গত ১৩ই মার্চ ২০২৫ইং তারিখে প্রকাশিত “কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬”-এর নির্বাচনী বিজ্ঞপ্তি (তফসিল) মোতাবেক মনোনয়নপত্র বিতরণ আরম্ভের তারিখ (১৩/০৩/২০২৫ইং) থেকে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ (২০/০৩/২০২৫ইং) বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত কার্যনির্বাহী পরিষদের মোট ১৭টি পদের জন্য সর্বমোট ৪৪টি মনোনয়নপত্র জমা হয়েছে যা পদের ক্রম অনুসারে অত্র পত্রের সাথে সংযুক্ত করে প্রকাশ করা হলো।

মনোনয়নপত্র প্রত্যাহার, যাচাই-বাছাই, প্রার্থীর নাম প্রকাশ, আপিল এবং চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ নির্বাচনী বিজ্ঞপ্তি (তফসিল) মোতাবেক নিম্নরূপ সময়সূচী অনুযায়ী চলমান থাকবেঃ

মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ : ২২শে মার্চ, ২০২৫ইং (বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত)।
মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীর নাম প্রকাশ : ২৪শে মার্চ, ২০২৫ইং।
আপিলের শেষ তারিখ : ২৫শে মার্চ, ২০২৫ইং।
চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ : ২৭শে মার্চ, ২০২৫ইং।

মনোনয়ন প্রার্থীর তালিকায় অন্তর্ভূক্ত প্রার্থীগণ নির্বাচন কমিশন বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র এসোসিয়েশনের কার্যালয়ে (চট্টগ্রাম ও ঢাকা) জমা দিয়ে অথবা ই-মেইল To: bmmoaec@2025ec.com, CC: elec.sub-committee@bmmoa.org করে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। নির্বাচনের পরবর্তী কার্যক্রম নির্বাচনী বিজ্ঞপ্তি (তফসিল) মোতাবেক চলমান থাকবে।

ধন্যবাদান্তে,

 

নৌ প্রকৌশলী মোঃ মেহেরুল করিম
চেয়ারম্যান
নির্বাচন সাব-কমিটি
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন