তারিখঃ ১৪/০৮/২০২৫ইং
বিজ্ঞপ্তি
বিষয়: নতুন সদস্যপদের আবেদন এবং সদস্যদের বকেয়া মাসিক চাঁদা (সাবস্ক্রিপশন ফি) প্রদান কার্যক্রম চালুকরণ প্রসঙ্গে;
এতদ্বারা বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (BMMOA)-এর সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং সকল মেরিনারবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩রা ফেব্রুয়ারী, ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত “বিশেষ সাধারণ সভা”র সিদ্ধান্ত মোতাবেক “কার্যকরী পরিষদ ২০২৫-২০২৬”-এর নির্বাচনী কার্যক্রম চলমান থাকায় নির্বাচন সাব-কমটির বিজ্ঞপ্তি মোতাবেক এসোসিয়েশনের নতুন সদস্যপদের আবেদন এবং বকেয়া মাসিক চাঁদা (সাবস্ক্রিপশন ফি) প্রদানের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। যা নতুন সদস্যপদের জন্য আগ্রহী এবং বকেয়া মাসিক চাঁদা (সাবস্ক্রিপশন ফি) প্রদানের জন্য সদস্যদের নিকট হতে প্রাপ্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন সাব-কমটির সদস্যবৃন্দের সম্মতিক্রমে অদ্য ১৪/০৮/২০২৫ইং তারিখ হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে পুনরায় চালু করা হলো।
নতুন সদস্যপদ গ্রহণ ও বকেয়া মাসিক চাঁদা (সাবস্ক্রিপশন ফি) প্রদানের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তটি প্রযোজ্য হবেঃ
১। যাদের আবেদন গ্রহণ করা হবে তারা শুধুমাত্র নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন; তবে তারা গত ৩রা ফেব্রুয়ারী, ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত “বিশেষ সাধারণ সভা”র সিদ্ধান্ত মোতবেক বর্তমান প্রক্রিয়াধীন “কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬)” নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত কিংবা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। অনুরূপভাবে যেসকল সদস্য বকেয়া মাসিক চাঁদা (সাবস্ক্রিপশন ফি) প্রদান করবেন, তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
বিঃ দ্রঃ নতুন সদস্যপদের জন্য আবেদনকৃতদের সদস্য ফি এবং সাবস্ক্রিপশন ফি প্রদানের সময় প্রত্যেককে নিজ নিজ মোবাইল ব্যাংকিং সিস্টেম (Nagad, bKash, Rocket, Islamic Wallet, mCash, etc.) অথবা ব্যাংক কার্ড (Visa, Master, Nexus) থেকে ফি পরিশোধ করার জন্য অনুরোধ করা গেল। সেক্ষেত্রে পেমেন্টে কোন সমস্যা দেখা দিলে এসোসিয়েশনের ই-মেইল: info@bmmoa.org অথবা WhatsApp (+8801708-527814, +8801708-527815) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
নতুন সদস্যপদের আবেদন এবং বকেয়া মাসিক চাঁদা (সাবস্ক্রিপশন ফি) প্রদানের জন্য এসোসিয়েশনের কার্যালয়ে যোগাযোগ করুন অথবা http://membership.bmmoa.org/ ওয়েবসাইট লিংকের মাধ্যমে সরাসরি আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে Sign Up / Sign in করে নতুন সদস্যপদের আবেদন ও মাসিক চাঁদা (সাবস্ক্রিপশন ফি) প্রদান করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন এসোসিয়েশনের ওয়েবসাইট https://www.bmmoa.org/procedure/ অথবা Facebook Page- https://www.facebook.com/profile.php?id=61565893035102।
ধন্যবাদান্তে,
ক্যাপ্টেন মোঃ আনাম চৌধুরী
সভাপতি
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন
এবং
মেরিঃ ইঞ্জিঃ মোঃ শাখাওয়াত হোসেন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন
