“কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬”-এর নির্বাচন সাময়িক স্থগিত প্রসঙ্গে বিজ্ঞপ্তি।
তারিখঃ ২২/০৪/২০২৫ইং
এতদ্বারা বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (BMMOA)-এর সকল ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৩/০৪/২০২৫ইং তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর হাইকোর্ট ডিভিশন রীট পিটিশন নাম্বার- ৬২৬২/২০২৫ মোকদ্দমায় বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (BMMOA)-এর “কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬” এর নির্বাচনী কার্যাবলীর উপর ৩ (তিন) মাসের স্থগিতাদেশ প্রদান করেন। উক্ত স্থগিতাদেশ-এর প্রেক্ষিতে এসোসিয়েশনের “কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬”-এর নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সাময়িক স্থগিত ঘোষণা করা হলো। আপনাদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা নির্বাচন সাব-কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আমরা আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই যে, এসোসিয়েশনের বৃহত্তর স্বার্থে যতদ্রুত সম্ভব গঠনতন্ত্র অনুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন সাব-কমিটি’র উদ্যোগে নিজেদের মধ্যে সমঝোতা এবং/ অথবা আইনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই মর্মে আপনাদের সকলের পক্ষ থেকে উদাত্ত সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
নৌ প্রকৌশলী মোঃ মেহেরুল করিম
চেয়ারম্যান
নির্বাচন সাব-কমিটি
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন
